Subject

    Govt.Jobs

    Topic

    সরকারি কর্মকমিশন (পিএসসি) স্টাফ অফিসার - ২৬.১০.২০২৩

    চর্যাপদের কবি কারা?

    ক)
    চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস
    খ)
    লুইপা, ভুসুকুপা, শবরপা
    গ)
    কৃত্তিবাস, কাশীরাম, আলাওল
    ঘ)
    বিজয়গুপ্ত, মালাধর বসু, বিজমাধব

    Explanation

    ● বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ’ আবিষ্কার করেন। ● এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। ● চর্যাপদের পদকর্তা: লুইপা, কাহ্নপা, আর্যদেবপা, কঙ্কণপা, কম্বলাম্বরপা, কুক্কুরীপা, গুণ্ডরীপা, চাটিলপা, জয়নন্দীপা, ঢেগুণপা, ডোম্বীপা, তান্তীপা, তাড়কপা, দারিকপা, ধর্ম্মপা, বিরূপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীণ্ডাপা, লাড়িডোম্বীপা, শবরপা, শান্তিপা, সরহপা। ● রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। ● বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ● মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। ‘ভাগবত’ বাংলায় ‘শ্রীকৃষ্ণবিজয়’ (১৪৮০) নামে অনুবাদ করেন মালাধর বসু। ● চণ্ডীমঙ্গল কাব্যের ‘স্বভাব কবি' দ্বিজ মাধব। ● বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। ● মৈথিল কোকিল নামে পরিচিত মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি। ● চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি জ্ঞানদাস।

    Find Tutors

    View all Tutors