Subject
বাংলা সাহিত্য
Topic
প্রাচীন যুগ ও চর্যাপদ
চর্যাপদের কবিরা ছিলেন -
চর্যাপদের কবিরা ছিলেন -
ক)
মহাঘানী বৌদ্ধখ)
বজ্রঘানী বৌদ্ধগ)
বাউলঘ)
সহজঘানী বৌদ্ধExplanation
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। - এর বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মমতের সাধন ভজনের তত্ত্বপ্রকাশ। - এর কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ। - প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট ৫০ টি পদের ২৩ জন কবির নাম পাওয়া যায়। - চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার পদ সংখ্যা ৫১ এবং কবি ২৪ জন। - তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ 'Buddhist Mystic Songs' গ্রন্থে ২৩ জন কবির নাম আছে। - আর সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে ২৪ জন কবির কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ » কাহ্নপা - ১৩টি » ধর্মপা - ১টি » ঢেণ্ডণপা - ১টি » ডোম্বিপা - ১টি » জয়নন্দীপা - ১টি » কঙ্কণপা - ১টি » কম্বলাম্বরপ - ১টি » তাড়কপা - ১টি » তন্ত্রীপা - ১টি » বীণাপা - ১টি » বুরুপা - ১টি » কুক্কুরীপা - ৩টি » মহীধরপা - ১টি » শবরপা - ২টি » শান্তিপা - ২টি » আর্যদেবপা ১টি » ভুসুকুপা - ৮টি » ভাদেপা - ১টি » লুইপা- ২ টি » দারিকাপা - ১টি » শরহপা - ৪টিRelated questions
‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদে'র রচনাকাল -ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষাবাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা -চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভূক্ত?"টালত মোর ঘর নাহি পড়বেশী । হাড়ীত ভাত নাহি নিতি আবেশী ।" চর্যাপদের এ চরণটির মাধ্যমে কি বোঝানো হয়েছে ?
