Explanation
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। - এর বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মমতের সাধন ভজনের তত্ত্বপ্রকাশ। - এর কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ। - প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট ৫০ টি পদের ২৩ জন কবির নাম পাওয়া যায়। - চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার পদ সংখ্যা ৫১ এবং কবি ২৪ জন। - তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ 'Buddhist Mystic Songs' গ্রন্থে ২৩ জন কবির নাম আছে। - আর সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে ২৪ জন কবির কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ » কাহ্নপা - ১৩টি » ধর্মপা - ১টি » ঢেণ্ডণপা - ১টি » ডোম্বিপা - ১টি » জয়নন্দীপা - ১টি » কঙ্কণপা - ১টি » কম্বলাম্বরপ - ১টি » তাড়কপা - ১টি » তন্ত্রীপা - ১টি » বীণাপা - ১টি » বুরুপা - ১টি » কুক্কুরীপা - ৩টি » মহীধরপা - ১টি » শবরপা - ২টি » শান্তিপা - ২টি » আর্যদেবপা ১টি » ভুসুকুপা - ৮টি » ভাদেপা - ১টি » লুইপা- ২ টি » দারিকাপা - ১টি » শরহপা - ৪টি