Subject

    বাংলা ভাষা

    Topic

    সমার্থক শব্দ

    'চর্যাচর্যবিনিশ্চয়' -এর অর্থ কি?

    ক)
    কোনটি চর্যা গান, আর কোনটি নয়
    খ)
    কোনটি আচরণীয় আর কোনটি নয়
    গ)
    কোনটি চরাচরের, আর কোনটি নয়
    ঘ)
    কোনটি আচার্যের, আর কোনটি নয়

    Explanation

    বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ– নিয়ম পালন; পালনীয় নিয়ম বা আচার। -চর্যাচর্য অর্থ- আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। -চর্যাচর্যবিনিশ্চয় অর্থ – কী করা উচিত এবং কী করা অনুচিত। -ধর্ম সম্বন্ধীয় বিধি নিষেধগুলোর নাম চর্যাচর্যবিনিশ্চয় । অর্থাৎ- ধর্ম সাধনার ব্যাপারে কোনগুলো আচরণীয় এবং কোনগুলো আচরণীয় নয় তারই নির্দেশ চর্যাচর্যবিনিশ্চয়। -উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।

    Find Tutors

    View all Tutors