লোককাহিনী আশ্রিত রোমান্টিক প্রণয়কাব্য 'চন্দ্রাবতী ' রচনা করেন রোসাঙ্গ রাজসভার বাঙলি কবি কোরেশী মাগন ঠাকুর । - আরাকানকে বাংলা সাহিত্যে রোসাঙ্গ বা রোসাং নামে অভিহিত করা হয়। - ‘চন্দ্রাবতী’ নামে মৈমনসিংহ গীতিকায় একটি গীতিকা রয়েছে। যার রচয়িতা নয়ানচাঁদ ঘোষ। - আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেনঃ দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করিম খন্দকার, শমসের আলী প্রমুখ।