Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    দুর্যোগ ব্যবস্থাপনা

    ঘূর্ণিঝড়ের আগে বায়ু কেমন থাকে?

    ক)
    শীতল ও ঝড়ো
    খ)
    শুষ্ক ও ঝড়ো
    গ)
    শীতল ও আর্দ্র
    ঘ)
    উষ্ণ ও আদ্র

    Explanation

    ঘূর্ণিঝড়ের প্রভাব: - ঘূর্ণিঝড় এমনই এক প্রাকৃতিক বিপর্যয় যা প্রাকৃতিক পরিবেশে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করে। - ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় প্রভাব ঘটে আবহাওয়াতে। ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে বায়ু শান্ত, উষ্ণ ও আর্দ্র থাকে। - তবে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশে পৌঁছাবার সঙ্গে সঙ্গে দমকা বাতাস ও ঘন ঘন মেঘ দেখা যায়। - ঘূর্ণিঝড়ের মূল অংশ যখন আসে তখন প্রবল ঝড়ো হাওয়া ও ঘন মেঘসহ মুষলধারে বৃষ্টি হয়। আর কেন্দ্রের ভিতরে অবস্থানকারী চোখ শান্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি করে। - ঘূর্ণিঝড়ের পশ্চাৎভাগে পৌঁছানোর পর আবারও ঘন মেঘ, বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। - এ সময় বায়ু অগ্রবর্তী ঘূর্ণিঝড়ের বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। ঘূর্ণিঝড় মানুষ ও জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

    Find Tutors

    View all Tutors