Subject

    বাংলা ভাষা

    Topic

    প্রকৃতি ও প্রত্যয়

    'ঘাতক' এর প্রকৃতি ও প্রত্যয়-

    ক)
    √হন্‌+অক
    খ)
    √ঘ্‌+অক
    গ)
    √ঘ্‌ম্‌+নক
    ঘ)
    √হত্‌+অক

    Explanation

    ঘাতক= √হন্‌+অক। এখানে √হন্‌ ক্রিয়ামূল এবং অক হলো কৃৎ প্রত্যয়। -ক্রিয়াপদের মূলশব্দকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। -মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। -ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে ধাতুটিকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন, উপরের √পড়, √নাচ, √জিত- এগুলো ক্রিয়া প্রকৃতি। -ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’-এর সঙ্গে ‍যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।

    Find Tutors

    View all Tutors