Subject
বাংলা ভাষা
Topic
দ্বিরুক্ত শব্দ
'ঘচঘচ' কি ধরনের শব্দদ্বিত্ব ?
'ঘচঘচ' কি ধরনের শব্দদ্বিত্ব ?
ক)
ধ্বন্যাত্মক দ্বিত্বখ)
পুনরাবৃত্ত দ্বিত্বগ)
অনুকার দ্বিত্বঘ)
পদাত্মক দ্বিত্বExplanation
কোনাে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলােকে ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব বলে। ১. মানুষের ধ্বনির অনুকৃতি: ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল। হি হি : এত হি হি করে হাসার কারণ কী? ট্যা ট্যা : কানের কাছে এত ট্যা ট্যা করো না তো, মাথা ধরে গেল। গুনগুন : মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক : বুড়ো লোকটি খকখক করে কাশছে। ২. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি : ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিউ মিউ : বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসল। কুহু কুহু : বসন্তে কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে। কা কা : কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠল। গর গর : তখন বাঘটি রাগে গর গর করতে লাগল। ৩. বস্তুর ধ্বনির অনুকৃতি : ঘচঘচ : কৃষকেরা ঘচঘচ করে ধান কেটে চলেছে। মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। : গুড়গুড় : গুড়গুড় করে মেঘ ডাকছে। কলকল : কলকল করে নদী বয়ে চলেছে। ঝমঝম : ঝমঝম করে বৃষ্টি নামল।Related questions
'হাপুস হুপুস' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-ধনাত্মক দ্বিরুক্ত শব্দ নয় কোনটি?কোনটি দিরুক্ত শব্দ?নিচের উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি?লোকটি হাড়ে হাড়ে শয়তান। এখানে 'হাড়ে হাড়ে' দ্বিরুক্ত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে?কোনটি অনুকার শব্দদ্বিত্বের উদাহরণ?
