Subject
প্রকৌশলী
Topic
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্য-সহকারী - ১৪.০৭.২০২৩
'গোস্বামীর সহিত বিচার' গ্রন্থের লেখক কে?
'গোস্বামীর সহিত বিচার' গ্রন্থের লেখক কে?
ক)
বিদ্যাপতিখ)
রাজা রামমোহন রায়গ)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঘ)
শ্রীকর নন্দীExplanation
রাজা রামমোহন রায়ঃ - আধুনিক ভারতের রেনেসাঁর জনক। - পরিচয়: ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রবক্তা এবং বাঙ্গালি দার্শনিক। - জন্মস্থান: হুগলির রাধানগর গ্রাম, পশ্চিমবঙ্গ। - ভাষাজ্ঞান: আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় দক। - প্রতিষ্ঠা করেন: কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল (১৮২৩), ব্রাহ্ম-সমাজ। (১৮২৮) [দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে] - ব্রাহ্ম-সমাজের পূর্বনাম: আত্মীয়সভা। - সম্পাদিত পত্রিকা:ব্রাহ্মণ সেবধি, সম্বাদ কৌমুদী, মিরাৎ-উল-আখবার। - রচিত গ্রন্থসমূহ: • বেদান্ত গ্রন্থ (১৮১৫): সাধু ভাষায় রচিত; বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধগ্রন্থ। • গোস্বামীর সহিত বিচার এবং প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে। • গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩): বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ। • তুহফাউল মুয়াহিদ্দীন: একেশ্বরবাদের উপর রচিত। • বেদান্তসার (১৮১৫), ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭) ইত্যাদি। - অবদান: • সতীদাহ প্রথা রোধে প্রধান ভূমিকা পালন। • গঙ্গায় সন্তান বিসর্জন ও কন্যাশিশু হত্যা রোধ। • বাল্য বিবাহ্ ও কৌলিণ্য প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন। • একশ্বরবাদী ব্রাহ্মসমাজ ও ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা। • ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত। ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আর্মহাস্টকে চিঠি লেখেন। অবশেষে তাঁর মৃত্যুর ২ বছর পর ১৮৩৫ সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়। - রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনে সহায়তা করেন: বৃটিশ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। - রাজা উপাধি দেন: দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর (১৮৩০) - সমাধি: ব্রিস্টলের আর্নস ভ্যাল, যুক্তরাজ্যের তরুণ শিক্ষক এবং ভারতে ইয়াং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা।Related questions
১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র হতে ৫ সে.মি. দুরত্বের অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?৬% হারে নয় মাসে ১০০০০/- টাকার উপর সুদ কত হবে ?ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?'অসমাপ্ত আত্মজীবনী' জাপানী ভাষায় অনুবাদ করেন কে?The word 'Cartography' relates to'বক্ষ > বইক্খ' কী ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ?Give the antonym of the word 'transitory"
