Subject

    বাংলা ভাষা

    Topic

    ভাষা

    'গুলি' শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?

    ক)
    কথ্য রীতি
    খ)
    আধুনিক রীতি
    গ)
    সাধু রীতি
    ঘ)
    আঞ্চলিক রীতি

    Explanation

    'গুলি' শব্দটি 'সাধু' ভাষার রীতিতে ব্যবহৃত হয়। এর চলিত রূপ-- 'গুলা'। সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: ● সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। ● সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। ● সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন: অতঃপর তাহারা চলিয়া গেল (সাধু)। তারপর তারা চলে গেল (চলিত)।

    Find Tutors

    View all Tutors