Subject

    প্রকৌশলী

    Topic

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্য-সহকারী - ১৪.০৭.২০২৩

    'গুলিস্তা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

    ক)
    এস ওয়াজেদ আলী
    খ)
    ফররুখ আহমদ
    গ)
    সিকান্দার আবু জাফর
    ঘ)
    মাওলানা আকরাম খাঁ

    Explanation

    -শেখ ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা। -তিনি ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার  শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: প্রবন্ধ - জীবনের শিল্প (১৯৪১), - প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩), - ভবিষ্যতের বাঙালী (১৯৪৩), - আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯), - মুসলিম সংস্কৃতির আদর্শ; তার রচিত ভ্রমণকাহিনী - পশ্চিম ভারত, মোটর যোগে রাঁচি সফর। - এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। - ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন ।

    Find Tutors

    View all Tutors