Subject

    বাংলা সাহিত্য

    Topic

    কাজী নজরুল ইসলাম

    গাহি সাম্যের গান - ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?

    ক)
    নারী
    খ)
    সাম্যবাদী
    গ)
    জীবন-বন্দনা
    ঘ)
    মানুষ

    Explanation

    'জীবন-বন্দনা' কবিতা কাজী নজরুল ইসলাম গাহি তাহাদের গান – ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা। যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে। এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর-শিশু তারাই গাহিল নব প্রেমগান ধরণি-মেরির জিশু যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণি শূন্যে অমিত বেগে ! পংক্তিটি 'কাজী নজরুল ইসলাম' এর 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের 'জীবন-বন্দনা' কবিতার অংশ। -  বাংলাদেশের রণসঙ্গীতটিও এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - মরুভাস্কর, - ছায়ানট, - বিষের বাঁশি, - সর্বহারা, - পুবের হাওয়া, - সাম্যবাদী, - ঝিঙ্গে-ফুল, - ফনিমনসা, - প্রলয়-শিখা, - সঞ্চিতা, - চিত্তনামা, - দোলনচাঁপা, - সন্ধ্যা, - চক্রবাক, - চন্দ্রবিন্দু

    Find Tutors

    View all Tutors