Subject

    Govt.Jobs

    Topic

    গণপূর্ত অধিদপ্তর (অফিস সহায়ক) - ২০-০৫-২০২৩

    'গায়ে হলুদ' কোন সমাস?

    ক)
    অলুক দ্বন্দ্ব
    খ)
    অলুক তৎপুরুষ
    গ)
    অলুক বহুৱীহি
    ঘ)
    কর্মধারয়

    Explanation

    অলুক সমাস: - যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লােপ পায় না, তাকে অলুক সমাস বলে। - অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, যে কোনো শ্রেণির সমাস অলুক হতে পারে। যেমন - অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। অলুক দ্বন্দ্বঃ যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ন থাকে, লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমনঃ - কলে-কারখানায়, - দেশে-বিদেশে, অলুক তৎপুরুষঃ যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন: -গায়ে পড়া, -চুলে কাঁটা অলুক বহুব্রীহিঃ যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন -গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে =গায়ে হলুদ।

    Find Tutors

    View all Tutors