ইসলামী ব্যাংক বাংলাদেশ (ফিল্ড অফিসার) - ০১.০৩.২০২৪
'গাছ থেকে ফল পড়ে' কোন কারক?
Reading
ক)
অপাদান
খ)
করণ
গ)
অধিকরণ
ঘ)
সম্প্রদান
Explanation
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। - ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। - যেমন: গাছ থেকে ফল পড়ে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা থেকে ফল পড়ে? তাহলে উত্তর পাই- গাছ থেকে। - সুতরাং, 'গাছ' অপাদান কারক এবং এর সাথে ৫মী বিভক্তি (গাছ+থেকে) যুক্ত হয়েছে বলে এটি অপাদান কারকে ৫মী বিভক্তি।