Subject

    Govt.Jobs

    Topic

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর (মেডিকেল টেকনোলজিস্ট) - ২১.০১.২০২৩

    গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। এখানে ‘মড়মড়’ কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?

    ক)
    অনুভূতির কাল্পনিক
    খ)
    জীবজন্তুর ধ্বনি
    গ)
    বস্তুর ধ্বনি
    ঘ)
    মানুষের ধ্বনির

    Explanation

    কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন: - মড় মড় (গাছ ভাঙার শব্দ) হলো বস্তুর ধ্বনির অনুকার; - ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) হলো জীবজন্তুর ধ্বনির অনুকার; - ভেউ ভেউ (মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি) হলো মানুষের ধ্বনির অনুকার; - কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) হলো অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার।

    Find Tutors

    View all Tutors