Subject

    বাংলা ভাষা

    Topic

    ধ্বনি পরিবর্তন

    গাঁটি > গাঁইট- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ?

    ক)
    অপিনিহিতি
    খ)
    সমীভবন
    গ)
    বিপ্রকর্ষ
    ঘ)
    বর্ণ বিপর্যয়

    Explanation

    অপিনিহিতি (Apenthesis): পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। ই-ধ্বনির অপিনিহিতি : আজি > আইজ, রাতি > রাইত, রাখিয়া রাইখ্যা, জালিয়া > জাইল্যা, চারি > চাইর, চলিয়া চইলা, গাঁটি > গাঁইট, মাটিয়া > মাইট্যা, গাঁতি > গাঁইতি, ভাসিয়া > ভাইস্যা ইত্যাদি। য-ফলার অন্তর্নিহিত ই-ধ্বনির অপিনিহিতি : সত্য > সইত্য, কন্যা > কইন্যা, কাব্য > কাইব্য, গদ্য > গইদ্য ইত্যাদি। উ-ধ্বনির অপিনিহিতি : মাছুয়া > মাউছ্যা, গাছুয়া > গাউছ্যা, চালু > চাউল, হাটুয়া > হাউট্যা ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors