যেসব স্বরসন্ধি নিয়ম মানে না, নিয়ম ভেঙে সন্ধি হয় তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘কুল+অটা’ সন্ধি করে হওয়ার কথা ‘কুলাটা’ (অ+অ = আ)। কিন্তু সন্ধি হওয়ার পর তা হয়ে গেছে ‘কুলটা’। তাই এটা নিপাতনে সিদ্ধ সন্ধি । যেমনঃ - গো+অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়) , - কুল+অটা = কুলটা (কুলাটা নয়), - প্র+ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়), - শুদ্ধ+ওদন = শুদ্ধোদন (শুদ্ধৌদন নয়), - অন্য+অন্য = অন্যান্য (অন্যোন্য নয়), - মার্ত+অন্ড = মার্তন্ড (মার্তান্ড নয়)