Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৮তম

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল---

    ক)
    ৩ বছর
    খ)
    ৪ বছর
    গ)
    ৫ বছর
    ঘ)
    ৬ বছর

    Explanation

    - বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান । এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে । - বাংলাদেশের সংবিধানের ১১৮ ও ১১৯ নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং এর দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে । - সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, 'প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন' । - ১১৮ (৩) ধারায় বলা হয়েছে, 'এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে' ।

    Find Tutors

    View all Tutors