Subject

    Bank Exam

    Topic

    বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) - ২১.০৭.২০২৩

    'গড্ডলিকা' ছোট গল্প কার রচিত?

    ক)
    রাজশেখর বসু
    খ)
    সুবোধ ঘোষ
    গ)
    প্রমথ চৌধুরী
    ঘ)
    রবীন্দ্রনাথ ঠাকুর

    Explanation

    - রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। - তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। - রবীন্দ্রনাথ ঠাকুর তার 'খাপছাড়া' কাব্য রাজশেখর বসুকে উৎসর্গ করেন। • তার উল্লেখযোগ্য গ্রন্থঃ - গড্ডলিকা, - চলন্তিকা, - হনুমানের স্বপ্ন, - লঘুগুরু , - কুটিরশিল্প, - কালিদাসের মেঘদূত, - ভারতের খনিজ ইত্যাদি। - চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি। - রাজশেখর বসু বাংলা সাহিত্যে রসরচনার জন্য খ্যাতিমান ছিলেন। - লেখক হিসেবে তিনি ‘পরশুরাম’ ছদ্মনাম ব্যবহার করতেন। - ১৯২২ সালে এ ছদ্মনামে তাঁর ‘শ্রীশ্রীসিদ্ধেশ্বরী লিমিটেড’ ব্যঙ্গ রচনাটি প্রকাশিত হয়। - তীব্র ব্যঙ্গ-বিদ্রূপ শিল্পিত ভঙ্গিতে প্রকাশের অনাবিল ক্ষমতা ছিল তাঁর।

    Find Tutors

    View all Tutors