Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’-এ পঙক্তিটি-

    ক)
    বাউল পদাবলীর অন্তর্গত
    খ)
    শক্তি পদাবলীর অন্তর্গত
    গ)
    বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
    ঘ)
    কোনটিই নয়

    Explanation

    - খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, বাউল পদাবলীর অন্তর্গত। - লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন । - তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক । - বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত । বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে: - ‘বাড়ির কাছে আরশী নগর’ - ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ - ‘তিন পাগলের মেলা’ - ‘সময় গেলে সাধন হবে না’, - ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ - ‘মিলন হবে কত দিনে’। উল্লেখ্য ২৫ নভেম্বর ২০০৫ ইউনেস্কো বাউল গানকে 'A masterpiece of the Oral and Intangible Heritage Humanity' হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, তার মূলে রয়েছে লালনের গান ।

    Find Tutors

    View all Tutors