ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (দ্যোতনা=সূচনা, প্রকাশনা) করে, অথবা বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনি-সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন- ‘করা’ ক্রিয়ার মূল ‘কর্’ একটি ধাতু। ধাতু প্রধানত তিন প্রকার। - মৌলিক বা সিদ্ধ ধাতু - সাধিত ধাতু - সংযোগমূলক বা যৌগিক ধাতু