Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান — অফিসার (জেনারেল) - ০৪.০৭.২০২৫

    ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে?

    ক)
    ভালো করে কাজ কর।
    খ)
    তোমার কাছে এসেছি।
    গ)
    আমার পক্ষে এটা সম্ভব নয়।
    ঘ)
    সে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে।

    Explanation

    • ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হলো- ভালো করে কাজ কর। - এখানে " করে " শব্দটি হলো ক্রিয়াজাত অনুসর্গ । - " করে "শব্দটি কর্‌ ক্রিয়া থেকে উদ্ভূত। অন্যদিকে, খ) তোমার কাছে এসেছি। – এখানে ‘কাছে’ হলো সাধারণ অনুসর্গ । গ) আমার পক্ষে এটা সম্ভব নয়। – ‘পক্ষে’ হলো সাধারণ নির্দেশক অনুসর্গ । ঘ) সে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে। – ‘জন্য’ শব্দটি একটি সাধারণ অনুসর্গ । ✦ অনুসর্গকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়— সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ ।

    Find Tutors

    View all Tutors