Subject
সাধারণ বিজ্ঞান
Topic
সাধারণ আলোচনা
ক্যালকুলাসের আদি ধারণা কে দেন?
ক্যালকুলাসের আদি ধারণা কে দেন?
ক)
নিউটনখ)
আর্কিমিডিসগ)
লাইবনিজঘ)
ফার্মাExplanation
ক্যালকুলাস আবিষ্কারের পিছনে যে দুজন মানুষের নাম সবার আগে আসে তাদের একজন হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন এবং আরেকজন গটফ্রেড লিবনিজ। এদের দুজনকে নিয়ে অনেক মজার ঘটনা আছে । ক্যালকুলাসের জনক হিসেবে দুজনকেই এখন মর্যাদা দেওয়া হয় । প্রথমে তাদের মধ্যে কে আগে সেটা আবিষ্কার করেছে তা নিয়ে বেশ বিবাদ - মনােমালিন্য হয়েছিল । এটা গণিতের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কিংবা কুখ্যাত বিবাদগুলাের একটা । নিউটন দাবি করেন যে তিনিই আগে ক্যালকুলাস আবিষ্কার করেছেন । নিউটনের নােট বই থেকে প্রমাণ পাওয়া যায় তিনি ১৬৬৬ সালে আবিষ্কার করেন । কিন্তু তিনি প্রকাশ করেছিলেন ১৬৯৩ সালে । এদিকে লিবনিজের নােট বই বলে তিনি ১৬৭৪ সালে এটা আবিষ্কার করেন এবং প্রকাশ করেন ১৬৮৪ সালে । অর্থাৎ নিউটন থেকে লিবনিজ প্রায় আট বছর পরে আবিষ্কার করেছিলেন কিন্তু প্রকাশ করেছিলেন নিউটন থেকে নয় বছর আগে । তার মানে লিবনিজ দাবি করতেই পারেন তিনি আগে আবিষ্কার করেছেন । শেষ পর্যন্ত কে আবিষ্কার করেন , এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয় । ঘটনাক্রমে পদাধিকার বলে সে সময়ে রয়েল সােসাইটির প্রেসিডেন্ট ছিলেন নিউটন নিজেই ! তদন্ত শেষ করে নিউটন নিজেই স্বাক্ষর করলেন রিপাের্টে “ জনাব নিউটনই মনে হইতেছে পূর্বে আবিষ্কার করিয়াছে '! কী তামাশার ব্যাপার ! যাহােক এখন দুজনকেই আবিষ্কারকের মর্যাদা দেয়া হয় ।Related questions
নীচের কোনটি কয়লার বিকাশের ধারাবাহিক পর্যায়?কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজনের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং সেটা কোন সালে ঘটে?কোন রং বেশী দূর থেকে দেখা যায়?কোনটি কোষের মূল গঠন উপাদান?অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়?নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত--দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-সমুদ্র তলদেশে ভুমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কী বলে?
