Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    কোন সংগঠন মুসলিমদেরকে শর্তহীনভাবে বঙ্গভঙ্গ সমর্থনের আহ্বান জানায়?

    ক)
    মোসলেম ক্রনিকল
    খ)
    নিখিল ভারত মুসলিম লীগ
    গ)
    মোহামেডান লিটারেরি সোসাইটি
    ঘ)
    মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন

    Explanation

    - বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে যখন হিন্দু সমাজের একটি বৃহৎ অংশ এর বিরোধিতা করে স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল, তখন মুসলমানদের মধ্যে এই প্রস্তাবটি সম্পর্কে দ্বিধাবিভক্ত মনোভাব দেখা যায়। - শুরুতে অনেক মুসলিম নেতা ও সংগঠন বঙ্গভঙ্গের বিরোধিতা করলেও, পরবর্তীতে অনেকেই এর পক্ষে অবস্থান গ্রহণ করেন। - এরই ধারাবাহিকতায়, মোহামেডান লিটারেরি সোসাইটি ১৯০৫ সালে সাতজন প্রভাবশালী মুসলিম নেতার স্বাক্ষরযুক্ত একটি প্রকাশ্য লিখিত ঘোষণা প্রকাশ করে। এই ঘোষণার মাধ্যমে, তারা সমগ্র মুসলিম সমাজকে শর্তহীনভাবে বঙ্গভঙ্গ সমর্থনের আহ্বান জানায়। - মোসলেম ক্রনিকল শুরুতে বিভক্তির বিরোধিতা করেছিল, পরে মত পরিবর্তন করে। উৎস- বাংলাপিডিয়া।

    Find Tutors

    View all Tutors