Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    পরিবেশ বিজ্ঞান

    কোন শিলা নরম ও ভঙ্গুর?

    ক)
    আগ্নেয় শিলা
    খ)
    রুপান্তরিত শিলা
    গ)
    পাললিক শিলা
    ঘ)
    কোনোটিই নয়

    Explanation

    পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। - বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথার, কাদাপাথর, কেওলিন পাললিক শিলার উদাহরণ। - জীবাশ্ম দেখা যায় - স্তর লক্ষ্য করা যায় - পাললিক শিলা নরম, ভঙ্গুর - সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। আগ্নেয় শিলা: পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ের উত্তপ্ত ও গলিত অবস্থা হতে ক্রমান্বয়ে শীতল ও ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয়েছে তা আগ্নেয় শিলা নামে পরিচিত।

    Find Tutors

    View all Tutors