Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)

    কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?

    ক)
    তিসি
    খ)
    মালি
    গ)
    লাউ
    ঘ)
    মেয়ে

    Explanation

    - দ্বিস্বরধ্বনি: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। - যেমন: ' লাউ ' শব্দের 'আ' পূর্ণ স্বরধ্বনি এবং 'উ্‌' অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি 'আউ্‌' তৈরি হয়েছে। - বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। যথা: ঐ এবং ঔ। - ঐ-এর মধ্যে দুটি ধ্বনি আছে। একটি পূর্ণ স্বরধ্বনি 'ও' এবং অন্যটি অর্ধস্বরধ্বনি 'ই্‌'। - একইভাবে ঔ-এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি 'ও' এবং অন্যটি অর্ধস্বরধ্বনি 'উ্‌'। অন্যদিকে, "তিসি, মালি, মেয়ে" এর ক্ষেত্রে- দুটি পৃথক স্বরধ্বনি রয়েছে।

    Find Tutors

    View all Tutors