Subject
বাংলা ভাষা
Topic
দ্বিরুক্ত শব্দ
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?
ক)
ঘনঘনখ)
টনটনগ)
বইটইঘ)
ধনজনExplanation
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। অনুকার বা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন :- ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধক ধক, ঝন ঝন, পট পট। ২. প্রথম শব্দটির শেষে আ-যোগ করে : গপা-গপ, টপা-টপ, পটা-পট। ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই-যোগ করে : ধরা-ধরি, ঝম-ঝমি, ঝন-ঝনি। ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচির মিচির (পাখি বা বানরের শব্দ), টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ), হাপুস হুপুস (গোস্লাসে কিছু খাওয়ার শব্দ)। বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিভুক্ত শব্দের ব্যবহার :- ১. বিশেষ্য : বৃষ্টির ঝম-ঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নতে বাদল ছল-ছল বেদনায়। ७. ক্রিয়া : কল-কলিয়ে উঠল নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিক-চিক করে বালি কোথাও নাই কাঁদা। ৫. অব্যয়জাত বিশেষণ গঠনে: টনটন - টনটনে (জ্ঞান), কনকন - কনকনে (শীত), গনগন - গনগনে (আগুন), চকচক - চকচকে (জুতা)।Related questions
'হাপুস হুপুস' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-'ঘচঘচ' কি ধরনের শব্দদ্বিত্ব ?ধনাত্মক দ্বিরুক্ত শব্দ নয় কোনটি?কোনটি দিরুক্ত শব্দ?নিচের উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি?লোকটি হাড়ে হাড়ে শয়তান। এখানে 'হাড়ে হাড়ে' দ্বিরুক্ত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে?
