Subject

    Bank Exam

    Topic

    বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) - ২০.১০.২০২৩

    কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?

    ক)
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    খ)
    বুদ্ধদেব বসু
    গ)
    প্রমথ চৌধুরী
    ঘ)
    জসীমউদ্দিন

    Explanation

    - সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। - বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। - তৎকালীন সময়ের কিছু গদ্যলেখক পণ্ডিতি সাহিত্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে আপামর জনসাধারণের 'কথ্য ভাষায় সাহিত্য রচনায় ব্রতী হন এবং সফল হন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রমথ চৌধুরী। - তিনি 'হালখাতা' গদ্যগ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান এবং ১৯১৪ সালে প্রকাশিত 'সবুজপত্র' পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন। - রবীন্দ্রনাথ নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরে তা তিনি চর্চা করেন। - প্রমথ চৌধুরী 'বীরবলী রীতি' নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এই সবুজপত্র।

    Find Tutors

    View all Tutors