হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী এক গুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়। এগুলো আধুনিক পর্যায় সারণীতে ১৭শ শ্রেণীর অন্তর্ভুক্ত। যে পাঁচটি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসেবে চিহ্নিত সেগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন ।আয়োডিন একটি রাসায়নিক মৌল যার রাসায়নিক চিহ্ন I এবং এর পারমাণবিক সংখ্যা ৫৩।