Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    দেশ ও রাষ্ট্র

    কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটার গেট কেলেঙ্কারীর সাথে জড়িত?

    ক)
    জিমি কার্টার
    খ)
    জন এফ কেনেডী
    গ)
    রোনাল্ড রিগ্যান
    ঘ)
    রিচার্ড নিক্সন

    Explanation

    ওয়াটারগেট কেলেঙ্কারি ছিল ১৯৭০-এর দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক কেলেঙ্কারি। নির্বাচন প্রচারাভিযান চলাকালে ১৭ জুন, ১৯৭২ সালে ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের ৫ ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটার গেইট ভবনস্থ বিরোধী ডেমোক্র্যাট দলের সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায় এবং নিক্সনের প্রশাসন কেলেঙ্কারিটি ধামা-চাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার ফলে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ৯ই আগস্ট ১৯৭৪ সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। ওয়াটার গেট কেলেঙ্কারি গণমাধ্যমে ফাঁস করা সাংবাদিকের নাম কার্ল বার্নস্টেইন। যুক্তরাষ্ট্রের ৩ জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেনঃ - ডোনাল্ড ট্রাম্পকে গত ১৮ ডিসেম্বর, ২০১৯ সালে মার্কিন সংসদের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টিটিভস্‌’ কর্তৃক অভিশংসিত হয়। - ১৮৬৮ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন, - ১৯৭৪ সালে রিচার্ড নিক্সন

    Find Tutors

    View all Tutors