Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ১৩ তম

    কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

    ক)
    আমি ভাত খাচ্ছি
    খ)
    আমি ভাত খেয়ে স্কুলে যাব
    গ)
    আমি দুপুরে ভাত খাই
    ঘ)
    তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

    Explanation

    ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার: সমাপিকা ক্রিয়া : যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: -ভালাে করে পড়াশােনা করবে। - আমি ভাত খাচ্ছি। অসমাপিকা ক্রিয়া : যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন – ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে। - প্রশ্নে 'আমি ভাত খাচ্ছি' এবং 'আমি দুপুরে ভাত খাই' দুইটি বাক্যেই সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে। অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রথমটিকে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।

    Find Tutors

    View all Tutors