Subject

    বাংলা ভাষা

    Topic

    পদ প্রকরণ

    কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

    ক)
    সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
    খ)
    সে বই পড়েছে
    গ)
    সে গভীর চিন্তায় মগ্ন
    ঘ)
    সে ঘুমিয়ে আছে

    Explanation

    ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে। যেমন- ‘সে যে চাল চেলেছে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না' এ বাক্যে ‘চাল’ কর্মপদ ও ‘চেলেছে’ ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন বিধায় ‘চাল’ সমধাতুজ কর্ম। এরূপ কয়েকটির উহাহরণঃ - আর কত খেলা খেলবে। - এমন সুখের মরণ কে মরতে পারে? - বেশ এক ঘুম ঘুমিয়েছি। - আর মায়া কান্না কেঁদো না গো বাপু।

    Find Tutors

    View all Tutors