Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    মহাকর্ষ ও অভিকর্ষ

    কোন বস্তুকে পানিতে ফেলে দেয়ার পর বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন যদি বস্তুর ওজনের সমান হয় তবে নিচের কোনটি ঘটবে?

    ক)
    বস্তুটি পানিতে ডুবে যাবে
    খ)
    বস্তুটি পানিতে ভেসে থাকবে
    গ)
    বস্তুটি পানিতে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
    ঘ)
    কখনো ডুববে আবার কখনো ভাসবে

    Explanation

    বস্তুর ভাসা ও ডোবার শর্ত : ধরা যাক একটি বস্তুর ওজন (বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল) W নিউটন। ঐ বস্তুটিকে পানিতে ডোবানো হল। বস্তুটির উপর পানির প্লবতা (ঊর্ধ্বচাপ জনিত বল) W1 নিউটন। এখন - ১. W > W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে। ২. W < W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ডুববে না, ভেসে থাকবে। ৩. W = W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে ভাসবে।

    Find Tutors

    View all Tutors