Subject

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    Topic

    প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[পদ্মা] - ১৪.০৪.২০১৩

    কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?

    ক)
    বেগুনি
    খ)
    সবুজ
    গ)
    লাল
    ঘ)
    হলুদ

    Explanation

    - তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয়। এই অংশকে দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ বলা হয়। - দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4×10⁻⁷ মিটার থেকে 7×10⁻⁷ মিটার এর মধ্যে সীমাবদ্ধ। - এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আলোর বিভিন্ন রঙ তৈরি করে। - আলোর বর্ণ সাতটি ভাগে বিভক্ত: বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। - এদের মধ্যে বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি। - যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম। - বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি। - আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

    Find Tutors

    View all Tutors