Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    কম্পিউটার সফটওয়্যার

    কোন ফাংশন কী দ্ধারা এমএস ওয়ার্ডের Last action performed Repeat করা যায়?

    ক)
    F1
    খ)
    F2
    গ)
    F3
    ঘ)
    F4

    Explanation

    F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয়। ফাংশন কী গুলোর কাজ : F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে। F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়। F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে।

    Find Tutors

    View all Tutors