Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ৪১তম
কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
ক)
রিং টপোলজিখ)
বাস টপোলজিগ)
স্টার টপোলজিঘ)
ট্রি টপোলজিExplanation
• স্টার টপোলজিঃ স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে। • রিং টপোলজিঃ রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড (কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে) এর মাধ্যমে বৃত্তাকারপথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। নেটওয়ার্কের কোন কম্পিউটার ডেটা বা তথ্য (সংকেত) পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে। এভাবে তথ্যের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে। • বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। • ট্রি টপোলজিঃ ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট (Root) নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা স্যুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়।Related questions
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?‘ডিঙি টেনে বের করতে হবে।’-কোন ধরনের বাক্যের উদাহরণ?ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
