Subject

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    Topic

    প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [কর্ণফুলী] ২৪.০২.২০১২

    কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

    ক)
    দস্তা
    খ)
    অ্যালুমিনিয়াম
    গ)
    তামা
    ঘ)
    পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম

    Explanation

    ✔যে সকল ধাতু বাতাসের অক্সিজেনের সাথে সহজেই বিক্রিয়া করে এবং ক্ষয়প্রাপ্ত হয় তাদেরকে সক্রিয় ধাতু বলে। ✔ধাতু সমূহকে তাদের সক্রিয়তা অনুসারে সাজালে যে ক্রম পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা ক্রম বলে।ক্রমটি হলো- পটাসিয়াম>সোডিয়াম>ক্যালসিয়াম>ম্যাগনেসিয়াম>অ্যালুমিনিয়াম>দস্তা>লোহা>টিন>লেড>হাইড্রোজেন>কপার>পারদ>রুপা>প্লাটিনাম>সোনা । ✔মনে রাখার সহজ নিয়মঃকে  না কে ম্যাকগাইভার এল যেন ফিরে সুমনাকে পাবে হায় ,কুলাঙ্গার হাজী পেটাবে আমায়। (K, Na, Ca, Mg, Al, Zn, Fe, Sn, Pb, H, Cu, Hg, Ag, Pt, Au) ✔সক্রিয়তার সিরিজে দস্তা ও তামার আগে অ্যালুমিনিয়াম থাকায় বলতে পারি এটি বেশি সক্রিয়।আর তাই এটি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে।

    Find Tutors

    View all Tutors