Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    কম্পিউটার সংগঠন

    কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?

    ক)
    ইংকজেট প্রিন্টার
    খ)
    লেজার প্রিন্টার
    গ)
    ডটমেট্রিক্স প্রিন্টার
    ঘ)
    বাবল জেট প্রিন্টার

    Explanation

    লেজার প্রিন্টারে লেজার রশ্মি এর সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয় । লেজার প্রিন্টার মুদ্রণের জন্য লেজার রশ্মি বা আলোকরশ্মি একটি আলোক সংবেদনশীল ড্রামের উপর মুদ্রণযোগ্য বিষয়ের ছাপা তৈরি করে । তখন লেজার রশ্মির প্রক্ষেপিত অংশ টোনার আকর্ষণ করে । এরপর ড্রাম সেই টোনারকে কাগজে স্থানান্তরিত করে । কাগজের উপর পতিত টোনার উচ্চতাপে গলে গিয়ে স্থায়ীভাবে বসে যায় । এভাবে প্রিন্টারে মুদ্রণের কাজ সম্পন্ন হয় । সাধারণত ডেস্কটপ পাবলিশিং এর কাজে এবং অফিস আদালতে লেজারপ্রিন্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয় । এ প্রিন্টারের ছাপা খুবই উন্নতমানের একে পেজ প্রিন্টারও বলা হয় । এরূপ প্রিন্টারের উদাহরণঃ - HP Laserjet, - Samsung ML-2010, - Canon LBP 3500 ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors