Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    ভূগোল - বিশ্ব

    কোন গ্রহ নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়?

    ক)
    পৃথিবী
    খ)
    মঙ্গল
    গ)
    শুক্র
    ঘ)
    শনি

    Explanation

    - বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়। - শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি। - এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। - সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার। - এর দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না। - এখানে বৃষ্টি হয় তবে এসিড বৃষ্টি। - শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার। - সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন। - সুতরাং শুক্রে ২২৫ দিনে এক বছর। - শুক্রের কোনো উপগ্রহ নেই। - সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়।

    Find Tutors

    View all Tutors