নাথানিয়াল ব্রাসি হ্যালহেড রচিত A Grammar of the Bengal Language গ্রন্থে প্রথম বাংলা হরফ ব্যবহৃত হয়। এটি ১৭৭৮ সালে হুগলী থেকে প্রকাশিত হয়। গ্রন্থটি ইংরেজিতে রচয়িত হলেও এর কিছু উদাহরণে বাংলা শব্দ ব্যবহার করা হয়েছিলো, যা প্রথম মুদ্রিত বাংলা হরফ। নিয়মতান্ত্রিকভাবে এটি প্রথম বাংলা ব্যাকরণ।