Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    কোন গ্রন্থের মাধ্যমে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় খ্যাতি অর্জন করেন?

    ক)
    A State is Born
    খ)
    কণ্ঠমালা
    গ)
    মাধবীলতা
    ঘ)
    Bengali Ryots

    Explanation

    - সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাংবাদিক, লেখক ও পণ্ডিত। - একজন স্বশিক্ষিত ব্যক্তি হিসেবে তিনি ইংরেজি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও আইনে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। - ব্যুৎপত্তি লাভ করেন। তাঁর মেধার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়। - তিনি সামাজিক অসাম্য ও সাংস্কৃতিক অনগ্রসরতা প্রভৃতি বিষয় নিয়ে লেখালেখি করেন। -  সঞ্জীব চট্টোপাধ্যায় ১৮৩৪ সালে চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। -  তিনি Bengali Ryots : Their Pights and Liabilities (১৮৬৪) নামক গ্রন্থ লিখে খ্যাতি অর্জন করেন। -  'ভ্রমর' (১৮৭৪-৭৫), 'বঙ্গদর্শন' (১৮৭৭-৮২) পত্রিকা সম্পাদনা করেন। -  তিনি ১৮৮৯ সালে মারা যান। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস: - ‘কণ্ঠমালা’ (১৮৭৭), - ‘জলপ্রতাপ চাঁদ' (১৮৮৩), - ‘মাধবীলতা’ (১৮৮৪)। তার রচিত গল্পগ্রন্থ: - 'রামেশ্বরের অদৃষ্ট’ (১৮৭৭), - ‘দামিনী’ । তার রচিত প্রবন্ধ: - ‘যাত্রা’ (১৮৭৫), - ‘সৎকার ও বাল্য বিবাহ। - ভ্রমণকাহিনী’ ‘পালামৌ' (১৮৮০-৮২) এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।

    Find Tutors

    View all Tutors