Explanation
জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত। - তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। তাঁর রচিত শিশু সাহিত্যঃ - গজকচ্ছপ, - সাতটি তারার ঝিকিমিকি, - বিদায় দে মা ঘুরে আসি। অনুবাদ গ্রন্থঃ - জাগ্রত ধরিত্রী, - তেপান্তরের ছোট্ট শহর, - নদীর তীরে ফুলের মেলা। মুক্তিযুদ্ধভিত্তিক রচনাঃ - বীরশ্রেষ্ঠ, - একাত্তরের দিনগুলি। অন্যান্য গ্রন্থ- অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপীয়রের ট্রাজেডি, নি সঙ্গ পাইন, বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনগুলি , ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত) ইত্যাদি।