• ফোর্ট উইলিয়াম কলেজ: - লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন। - ১৮০১ সালে এই কলেজে বাংলা বিভাগ খোলা হয়। - ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। - পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়। - এই কলেজে রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজীব লোচন মুখোপাধ্যায়, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্শি, হরপ্রসাদ রায় ও গোলকনাথ শর্মা প্রমুখ পণ্ডিত শিক্ষকতা করেছিলেন।