তিরিশের দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান পাঁচজন কবি ছিলেন। তাদের পঞ্চপান্ডব বলা হত। তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। আধুনিকতাবাদী পঞ্চপান্ডব লেখক হচ্ছেন - - জীবনানন্দ দাশ, - অমিয় চক্রবর্তী, - বুদ্ধদেব বসু, - বিষ্ণু দে, - সুধীন্দ্রনাথ দত্ত। পঞ্চপান্ডবের অন্তর্ভূক্ত কবিরা রবীন্দ্র কাব্য-ধারার বিরোধী ছিলেন।