Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
কোন কবি ছাত্রাবস্থায় 'বর্ষ-আবাহন' কবিতা রচনা করেন?
কোন কবি ছাত্রাবস্থায় 'বর্ষ-আবাহন' কবিতা রচনা করেন?
ক)
জীবনানন্দ দাশখ)
সৈয়দ ওয়ালীউল্লাহগ)
প্যারীচাঁদ মিত্রঘ)
নুরুল মোমেনExplanation
- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক। - ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়। - মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে- - ধূসর পান্ডুলিপি (১৯৩৬), - বনলতা সেন (১৯৪২), - মহাপৃথিবী (১৯৪৪), - সাতটি তারার তিমির (১৯৪৮), - রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), - বেলা অবেলা কালবেলা (১৯৬১)। - এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। - তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। - এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত। - ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।Related questions
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষনা করেন তাঁর নাম-রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কী বলেছিলেন?জীবনানন্দ দাশ রচিত ‘বনলতা সেন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?কোনটি কাব্যগ্রন্থ ?জীবনানন্দ দাশের 'রুপসী বাংলা' কিসের পরিচায়ক?জীবনানন্দ দাশের জন্ম কত সালে?জীবনানন্দ দাশ প্রধানত -
