Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ২২ তম
কোন কবিতা রচনার কারনে নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
কোন কবিতা রচনার কারনে নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
ক)
বিদ্রোহীখ)
আনন্দময়ীর আগমনেগ)
কান্ডারী হুঁশিয়ারঘ)
অগ্রপথিকExplanation
‘ধূমকেতু’ পত্রিকার পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে ১৬ জানুয়ারি, ১৯২৩ সালে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ∎ সাহিত্য সমালোচক শিশির কর ‘নিষিদ্ধ নজরুল’ নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা: • ‘যুগবাণী’ (নিষিদ্ধ- ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার: ১৯৪৭), • ‘বিষের বাঁশি' (নিষিদ্ধ- ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার- ২৭ এপ্রিল, ১৯৪৫), • ‘ভাঙার গান’ (নিষিদ্ধ- ১১ নভেম্বর, ১৯২৪), • ‘প্রলয়শিখা’ (নিষিদ্ধ- ১৭ সেপ্টেম্বর, ১৯৩০), • ‘চন্দ্ৰবিন্দু’ (নিষিদ্ধ- ১৪ অক্টোবর, ১৯৩১)।Related questions
দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?ট্রান্সপারেন্সী ইনটারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?''বাংলা সাহিত্যের ইতিবৃত্ত'' কারা রচনা করেন?NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
