Subject

    খাদ্য অধিদপ্তর

    Topic

    খাদ্য অধিদপ্তর (সহকারী পরিচালক)- ০৩-০৮-২০০১

    কোন ইউরোপীয় সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে আগমন করেন?

    ক)
    ম্যাগিলান
    খ)
    ভাস্কো-দা-গামা
    গ)
    ড্রেক
    ঘ)
    লিভিংস্টোন

    Explanation

    - ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে। - পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-দা-গামা। আরোও কিছু তথ্যঃ - এ প্রসঙ্গে একজন লেখক লিখেছেন: The Portuguese first visited Bengal in 1517, just 33 years after Bartholomew Diaz landed at Calicut on the East coast. - বার্থোলোমিউ দিয়াজ ছিলেন একজন রোমান ক্যাথলিক পর্তুগীজ নৌ-অভিযাত্রী। - তার জন্ম ১৪৫০ খ্রিস্টাব্দে। তাকে ভারতে যাওয়ার বিকল্প পথ বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। - কারণ পনেরো শতকের শেষ দিক থেকে এশিয়া থেকে মসলা সংগ্রহের উদ্দেশ্যে ভেনিস ও আরব বণিকদের এড়িয়ে বিকল্প পথ অনুসরণ করে ভারতে তথা বাংলায় অনুপ্রবেশ করা পর্তুগিজদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। - বার্থোলোমিউ দিয়াজ কালিকূট বন্দরে অবতরণ করেন। - অবশ্য ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। - এই পর্তুগীজ নৌ কমান্ডার ১৫২৪ সালে সালে স্বল্প সময়ের জন্য 'পর্তুগীজ ইন্ডিয়া'র গভর্নর ও ছিলেন। - ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করার কয়েক দশক পর থেকেই বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে। - বাংলায় সবার শেষে আগমন করে ফরাসিরা।

    Find Tutors

    View all Tutors