নৈতিক অধিকার হলো সেই অধিকার যা মানবিকতা, নৈতিকতা এবং সামাজিক রীতি-নীতির ওপর ভিত্তি করে গঠিত। এটি আইনের দ্বারা সংরক্ষিত বা সুরক্ষিত নয় এবং সরাসরি আদালতে কার্যকর করা যায় না। উদাহরণস্বরূপ, দায়িত্ববোধের ওপর ভিত্তি করে অপরের প্রতি সদয় আচরণ একটি নৈতিক অধিকার, দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার তবে এর আইনগত ভিত্তি নেই। অন্য অপশনগুলো: রাজনৈতিক অধিকার (A): আইন দ্বারা সুরক্ষিত, যেমন ভোটাধিকার। অর্থনৈতিক অধিকার (B): কাজের অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, যা আইন দ্বারা নিশ্চিত। সামাজিক অধিকার (D): শিক্ষা, বাসস্থান, এবং স্বাস্থ্যসেবার মতো অধিকারের আইনি ভিত্তি রয়েছে। অতএব, শুধুমাত্র নৈতিক অধিকার আইনগতভাবে প্রয়োগযোগ্য নয়।