Subject

    গাণিতিক যুক্তি

    Topic

    সুদকষা

    কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৫৫০ টাকা হয় এবং সুদ আসলের ৩/৮ অংশ। আসল ও শতকরা বার্ষিক সুদের হার কত?

    ক)
    আসল ৪০০ টাকা ও সুদের হার ৭.৫%
    খ)
    আসল ৪০০ টাকা ও সুদের হার ৭.৩%
    গ)
    আসল ৪৫০ টাকা ও সুদের হার ৭.৫%
    ঘ)
    আসল ৪০০ টাকা ও সুদের হার ৬.৫%

    Explanation

    প্রথমেই ভগ্নাংশ থেকে ভাবা শুরু করতে হবে।সুদ আসলের ৩/৮ অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ ৩ টাকা। এখন  প্রশ্নে ভগ্নাংশ বাদে যে ৫৫০ দেয়া আছে তা সুদাসল।তাই ভগ্নাংশ থেকে সুদাসল বের করতে হবে ৮+৩=১১ টাকা। বোঝাই যাচ্ছে ১১ অংশ সুদাসলের ভেতর আসল ৮ অংশ সুতরাং ৫৫০/১১=৫০ আসল =৫০×৮=৪০০ টাকা। তাহলে সুদ =৫৫০ - ৪০০=১৫০ টাকা এই ৪০০ টাকার ৫ বছরের সুদ ১৫০ টাকা হলো ৪০০ টাকার ৫ বছরের সুদ।তাহলে ১ বছরের সুদ হবে ১৫০/৫=৩০ এবং ১০০ টাকার সুদ হবে ৪০০ টাকার সুদের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ ৩০/৪=৭.৫% অন্যভাবে, 1. প্রথমে, আমরা জানি যে 5 বছর পরে মোট টাকা = 550 টাকা 2. সুদ আসলের 3/8 অংশ। এটি থেকে আমরা আসল বের করতে পারি: ধরি, আসল = x টাকা তাহলে, সুদ = 3/8 × x টাকা 3. আসল + সুদ = মোট টাকা x + (3/8 × x) = 550 x + 3x/8 = 550 8x/8 + 3x/8 = 550 11x/8 = 550 4. এখন x এর মান বের করি: x = (550 × 8) / 11 = 4400 / 11 = 400 টাকা 5. তাহলে আসল = 400 টাকা 6. সুদ = 3/8 × 400 = 150 টাকা 7. সুদের হার বের করার জন্য: শতকরা বার্ষিক সুদের হার = (সুদ × 100) / (আসল × সময়) = (150 × 100) / (400 × 5) = 15000 / 2000 = 7.5% সুতরাং, আসল 400 টাকা এবং শতকরা বার্ষিক সুদের হার 7.5%
    শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরে সুদ, আসলের ১/৫ অংশ হবে?শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরে সুদ, সুদা-আসলের ১/৫ অংশ হবে?৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?কোন আসল সুদে-আসলে ৩ বছরে ৪৮৪ টাকা এবং ৫ বছরে ৫৪০ টাকা হয়।শতকরা সুদের হার ও আসল নির্ণয় করুন।কোন মূলধন ৩ বছরে সরল সুদে-মূলে ১১০০০ টাকা হয়।সুদ আসলের তিন অষ্টমাংশ হলে আসল ও সুদের হার নির্নয় করুন।কোনো আসল টাকার ৪ বছরে সুদ, সুদাসলের ১/৬ অংশ। সুদের হার কত?

    Find Tutors

    View all Tutors