Subject
গাণিতিক যুক্তি
Topic
সুদকষা
কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৫৫০ টাকা হয় এবং সুদ আসলের ৩/৮ অংশ। আসল ও শতকরা বার্ষিক সুদের হার কত?
কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৫৫০ টাকা হয় এবং সুদ আসলের ৩/৮ অংশ। আসল ও শতকরা বার্ষিক সুদের হার কত?
ক)
আসল ৪০০ টাকা ও সুদের হার ৭.৫%খ)
আসল ৪০০ টাকা ও সুদের হার ৭.৩%গ)
আসল ৪৫০ টাকা ও সুদের হার ৭.৫%ঘ)
আসল ৪০০ টাকা ও সুদের হার ৬.৫%Explanation
প্রথমেই ভগ্নাংশ থেকে ভাবা শুরু করতে হবে।সুদ আসলের ৩/৮ অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ ৩ টাকা। এখন প্রশ্নে ভগ্নাংশ বাদে যে ৫৫০ দেয়া আছে তা সুদাসল।তাই ভগ্নাংশ থেকে সুদাসল বের করতে হবে ৮+৩=১১ টাকা। বোঝাই যাচ্ছে ১১ অংশ সুদাসলের ভেতর আসল ৮ অংশ সুতরাং ৫৫০/১১=৫০ আসল =৫০×৮=৪০০ টাকা। তাহলে সুদ =৫৫০ - ৪০০=১৫০ টাকা এই ৪০০ টাকার ৫ বছরের সুদ ১৫০ টাকা হলো ৪০০ টাকার ৫ বছরের সুদ।তাহলে ১ বছরের সুদ হবে ১৫০/৫=৩০ এবং ১০০ টাকার সুদ হবে ৪০০ টাকার সুদের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ ৩০/৪=৭.৫% অন্যভাবে, 1. প্রথমে, আমরা জানি যে 5 বছর পরে মোট টাকা = 550 টাকা 2. সুদ আসলের 3/8 অংশ। এটি থেকে আমরা আসল বের করতে পারি: ধরি, আসল = x টাকা তাহলে, সুদ = 3/8 × x টাকা 3. আসল + সুদ = মোট টাকা x + (3/8 × x) = 550 x + 3x/8 = 550 8x/8 + 3x/8 = 550 11x/8 = 550 4. এখন x এর মান বের করি: x = (550 × 8) / 11 = 4400 / 11 = 400 টাকা 5. তাহলে আসল = 400 টাকা 6. সুদ = 3/8 × 400 = 150 টাকা 7. সুদের হার বের করার জন্য: শতকরা বার্ষিক সুদের হার = (সুদ × 100) / (আসল × সময়) = (150 × 100) / (400 × 5) = 15000 / 2000 = 7.5% সুতরাং, আসল 400 টাকা এবং শতকরা বার্ষিক সুদের হার 7.5%Related questions
৬% হারে নয় মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?২০টি কলমের ক্রয়মূল্য x সংখ্যক কলমের বিক্রয়মূল্যের সমান এতে যদি ২৫% লাভ হয় তবে x = ?বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১২ বছরের সুদ ১৬২ টাকা হবে?শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বৎসরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে ?বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকার ৩ বছরের সুদ কত হবে?
